সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

২১ আগস্ট হামলা; তারেক-বাবরসহ ৪৯ জনের মৃত্যুদণ্ড দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় ৪৯ জন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে এ শাস্তি দাবি করেন।

মৃত্যুদণ্ড চাওয়া আসামিদের মধ্যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানসহ  লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুও রয়েছেন।

গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ২৪৫ জনের সাক্ষ্য পর্যবেক্ষণ করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিল। আজ ১ জানুয়ারি (২০১৮) রাষ্ট্রপক্ষে আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।

মঙ্গলবার (২ জানুয়ারি) পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরেই আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই নৃশংস হামলায় ২২ জন নিহত ও নেতকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক আহত হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ