শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

মুসলিম সেজে মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি, হিন্দু যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলিম সেজে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছে সুজন কুমার (২৫) নামের এক হিন্দু যুবক। সে হাসান রুহানি নামে একাউন্ট খুলে ফেসবুকে নিয়মিত ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন সুজন।

সর্বশেষ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার পর তাকে আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

গতকাল রোববার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে নাটোর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর নিজের পরিচয় গোপন রেখে মুসলিম নাম হাসান রুহানি ধারণ করার কথা স্বীকারও করেছেন।

আজ সোমবার সুজন কুমারের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও দ-বিধির ৪৫৭ ধারায় মামলা হয়েছে।

পুলিশ তাকে আদালতে হাজির করে চার দিন রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।

মামলা বাদী সিটিটিসি’র এএসআই ইয়াসিন মিয়া গণমাধ্যমকে জানান, নিজের পরিচয় গোপন করে সুজন কুমার হাসান রুহানি নামে গত নভেম্বরে ওই অ্যাকাউন্ট খোলেন সুজন। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

মামলার এজাহারে বলা হয়েছে, একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে মন্তব্য করতে গিয়ে হাসান রুহানি নামের ফেসবুক আইডি থেকে সুজন কুমার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেন। এর বাইরে হাসান রুহানি নামের ওই আইডি থেকে অনেক আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যও করা হয়।

সুজন কুমারের মন্তব্য করা ২৫ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ