সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

আসামে বিতর্কিত নাগরিক তালিকা প্রকাশে ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে মুসলিম বিরোধী চক্রান্তের অংশ হিসেবে ১ কোটি ৯০ লাখ নাগরিকের তালিকা প্রকাশ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারত নতুন করে মুসলিম বিদ্বেষী চক্রান্ত শুরু করলে দুনিয়াময় অশান্তি সৃষ্টি হবে। এই চক্রান্তের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে হতে হবে।

সেই সাথে বাংলাদেশ সরকারকেও কঠোর প্রতিবাদ করে এর বিরুদ্ধে কার্যকরী কুটনৈতিক তৎপরতা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় বলেন, মুসলমানদের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ সহ্য করা হবে না। তারা বলেন, ভারতে অবস্থানরত মুসলমানরা কখনো কোন ধরণের উগ্রপন্থা অবলম্বন করেনি।

তারপরও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে মুসলিম বিরোধী কোন উদ্যোগ নিয়ে ভারত অশান্তি সৃষ্টি করলে কারো জন্য কল্যাণকর হবে না।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মুসলমানরা আশা করে ভারত কোন ধরণের মুসলিমবিরোধী সেন্টিমেন্ট তৈরী করবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ