সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দুই সেনা কর্মকতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৮০ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাদিদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দান করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রেস সচিব জানান, মেজর জাদিদের সহধর্মিনী জাকিয়াতুজ জোহরা আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২৪ সেপ্টেম্বর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর জাদিদ গুরুতর আহত হন।

প্রেস সচিব বলেন, তিনি বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া শেখ হাসিনা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে ৩০ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি লিভার সিরোসিসে ভুগছেন।

অপরদিকে, শিল্প মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন আজ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে।

প্রেস সচিব জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন। খবর বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ