সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না : খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কোনো অপ-কৌশল করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। বিএনপি নির্বাচনে যাবেই । তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকার অবৈধ। আজকে দেশে গণতন্ত্র নেই। আজকে একব্যক্তির ইচ্ছানুযায়ী দেশ চলছে। একক ইচ্ছায় দেশ চলছে বলেই দেশ সামনে এগিয়ে না গিয়ে, বরং পেছনে যাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে। আজকে চালের দাম ৭০ টাকা, সারের দাম তিনগুণ বাড়িয়েছে। আমাদের সময় ৩০০ টাকা বস্তা সারের দাম এখন ১২শ’ টাকা।

তিনি আরো বলেন, ‘এখন তারা পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হবে না। জোড়াতালি দিয়ে যদিও করে দেয় সেই সেতুতে কেউ ওঠবে না। ’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ