সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

‘আমি তো ফেরেশতা নই, মানুষ সরিয়ে দেওয়াটা একটু লাগে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ শেষ করে এনেছি। স্যাটেলাইট বিষয়ে মানুষের কোনও ধারণা ছিল না, থাকলেও ভ্রান্ত ধারণা ছিল। আমি সেই ধারণা সৃষ্টি করেছি এবং ভ্রান্ত ধারণা পাল্টে দিয়েছি। এরকম পরিস্থিতিতে আমাকে সরিয়ে দেওয়াটা মানুষ হিসেবে একটু লাগে। আমি তো ফেরেশতা নই, অন্য কিছুও নই; মানুষ। রক্তে-মাংসে গড়া।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

তিনি প্রশ্ন করেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আমার হাতে সম্পন্ন করা জিনিসগুলো যখন প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কেউ উদ্বোধন করবেন, সেটি যখন আমি দেখব, আমার লাগাটা কি স্বাভাবিক নয়?’

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব বিষয়ে তিনি বলেন, ‘সামনের পথ কী হবে, আমি জানি না। এ নিয়ে আমি কিছু ভাবিনি, পরিকল্পনাও করিনি। গত দুই বছর সততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করেছি। প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘তারপরও আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী শেখ হাসিনার ওপর। তিনি আমাকে দু’বার এমপি বানিয়েছেন, প্রতিমন্ত্রী বানিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার সেই বিশ্বাস এবং আশ্বাস রাখার চেষ্টা করেছি। তবে নতুন যে দায়িত্ব সেখানে আমার কী কাজ হবে, তা আমি জানি না। এ নিয়ে আমি কোন পরিকল্পনাও করিনি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ