শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বিশ্ব জেলা ই্জতেমা শুরু হলো।

জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা-শালগাঁও স্কুল ও ঈদগাহ মাঠ সংলগ্ন তিতাস নদীর তীরে এবারের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

এ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা সফলভাবে পালনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজতেমা এলাকা নাটাই দক্ষিণ ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, ‘ইজতেমায় দেশি-বিদেশি মেহমানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল আকারের  প্যান্ডেল। মুসল্লিদের অজু করার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। পাশপাশি প্রায় ৮শ’ শৌচাগার নির্মাণ করা হয়েছে।’ ইতোমধ্যেই ইজতেমা মাঠে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অবস্থান করছেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমা পালনের জন্য প্যান্ডেলের পাশে ২৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া ইজতেমার ময়দানকে পাঁচটি ভাগে ভাগ করে জল ও স্থল পথে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য ৫৮৫ জন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে।

র‌্যাব, বিজিবি, আমর্ড পুলিশ, নৌ-পুলিশসহ ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ