সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম,ডেস্ক: ৫ জানুয়ারিতে উন্মুক্ত স্‌থানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন করে প্রত্যাখাত হয় বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)।

ডিএমপি জানিয়েছে, বিএনপি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে।

এ ব্যাপারে বিএনপি নেতা এ্যানী জানান, আমরা আজ দুপুর ১টায় ডিএমপিতে গিয়েছিলাম। কিন্তু আমাদের বিকাল ৩টায় সময় দেওয়া হয়। তখন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। কিন্তু ডিএমপি থেকে আমাদের ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয়নি।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

তবে ডিএমপি জানিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে আমরা জানুয়ারির শেষ সপ্তাহে করতে পারবো বললেন এ্যানি। তিনি আরো বলেছেন, এখন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ডিএমপিকে জানানোর কথা বলে এসেছি।'

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ