সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা পরিণতির দিকে ঠেলে দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ভারতের আসামে প্রায় এক কোটি ঊনচল্লিশ লাখ মুসলমান ও বাংলা ভাষাভাষীদেরকে নাগরিকত্বহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে।

আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলিমদের মত পরিণতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে বলেন, সরকারকে এ ব্যাপারে এখনই সজাগ হতে হবে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান বলেন, দেশে খেলাফত কায়েম করতে হলে খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মীকে তাকওয়া ভিত্তিক জীবন গড়তে হবে এবং হাফেজ্জীর মিশন বাস্তবায়নে তরুন প্রজন্মকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আওতাধীন মতিঝিল থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মুফাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ. জাকির হোসেন, মো. শাহীনুর আলম আকন্দ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ