সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ জানুয়ারি বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এর আগে ‘গণতন্ত্র হত্যাদিবস’ পালনের জন্য মাঠের অনুমোদন চেয়েছিল বিএনপি। কিন্তু অনুমোদন দেয়া হয়নি। এর প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হল- আজ বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া। এর মাধ্যমে বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণ প্রকাশ করল আওয়ামী লীগ।’

এদিকে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে। ৫ জানুয়ারি কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আওয়ামী লীগ কাল মাঠে থাকার ঘোষণা দিয়েছে। দলটি ক্ষমতাগ্রহণের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা করবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ