সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সুন্নি ওহাবী দ্বন্দ্বের পূর্বে খাঁটি মুসলমান হও : আল্লামা ওলিপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ
চাঁদপুর প্ৰতিনিধি
শায়খুল কুররা ক্বারী ইবরাহীম সাহেব র. প্ৰতিষ্ঠিত দেশের প্ৰাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া ইবরাহিমিয়া উজানি মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্ৰথম দিন বাদ মাগরিব উজানীর পীর মাওলানা আশেক এলাহীর বয়ানের পর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মুনাযেরে যামান মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

তিনি শিরিকমুক্ত ঈমান ও বিদাতমুক্ত আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তায়ালার সাথে শিরিক দু'ভাবে হতে পারে। হয়ত তার সত্ত্বার সাথে হবে কিংবা তার গুণাবলির সাথে হবে। যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামকে আল্লাহর জাতী নূর স্বীকার করে তারা আল্লাহর সত্ত্বার সাথে শিরকে লিপ্ত।

আর যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম আলেমুল গায়েব ও হাজির নাজিরে বিশ্বাসী তারা আল্লাহ তায়ালার গুণাবলীর সাথে শিরকে লিপ্ত।

বিদাত সম্পর্কে তিনি বলেন, মুমিনের তাওবা যখন শয়তানের কোমড় ভেঙ্গে দিচ্ছিলো তখন শয়তান পাপাচারের এমন এক পন্থা উদ্ভাবন করলো, যার থেকে মানুষ কখনো তাওবা করবেনা বরং তাতে সাওয়াবের মনে করে লিপ্ত থাকে।

তিনি আরো বলেন, সুন্নি ওহাবী দ্বন্দ্বের পূর্বে খাঁটি মুসলমান হও। বর্তমানে প্ৰচলিত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী খ্ৰিষ্টানদের বড় দিনের অনুসরণে উদ্ভাবিত একটি বিদাত। যা প্ৰায় ৭০০ হিজরীতে প্ৰথম পালন করা হয়।

শরীয়তের দৃষ্টিকোণ থেকে এ বিদাতের অসাড়তা প্ৰমাণের সাথে সাথে যুক্তিতর্কের মানদন্ডেও এর অসারতা প্ৰমাণ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ