শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইথিওপিয়ায় সব রাজনৈতিক বন্দীর মুক্তির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

আফ্রিকান দেশ ইথিওপিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিলি মারিয়াম গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

তিনি জানান, গণতন্ত্র মজবুতকরণ, রাজনৈতিক ও জাতীয় ঐক্যমত সৃষ্টি এবং জাতীয় সমঝোতা লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে জাতীয় সরকারের জন্য গঠিত ৪ দলের প্রধানদের উপস্থিতিতে ঘোষণা দেন, যে সব রাজনীতিবিদদের বর্তমানে বিচার চলছে অথবা যাদের ব্যাপারে ইতোমধ্যে রায় এসেছে তাদের সকল মামলা তুলে নেয়া হবে।  তারা সাধারণ ক্ষমা পাবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক বন্দীদেরকে যে কারাগারে আটক রাখা হয়েছে, সেটাকে জাদুঘরে রূপান্তর করা হবে।

অবশ্য ইথুওপিয়ার রাজনৈতিক বন্দীদের সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা যায় না।

তাদের অধিকাংশই ২০১৫ সালে আগস্ট মাসে আমহারা এবং উরুমবিয়া অঞ্চলে সরকারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আটক করা হয়।

সেখানে প্রতিবাদকারীরা সরকারকে রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন।

মানবাধিকার কর্মীদের ভাষ্য মতে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে সুনির্দিষ্টভাবে দশ হাজারের উপরে মানুষদেরকে আটক করা হয়।

তারা আরো বলেন, যাদের মধ্যে দুই হাজার বন্দী এখনও কারাগারে রয়েছে।

সূত্র : আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ