শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এক রায়ে সই করতে ৪ কলমের কালি শেষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশুখাদ্য দুর্নীতি মামলায় ভারতের বিহার প্রদেশের প্রবীণ রাজনীতিক ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার বিহারের রাজধানী রাঁচীর সিবিআইয়ের বিশেষ আদালত এ রায় দেন।

একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে এই রায়ের ২৪টি ফাইলে সই দেয়ার জন্য সিবিআই আদালতের বিচারক শিবপাল সিংকে ৪টি কলমের কালি শেষ করতে হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনই খবর দিয়েছে। আর তা নিয়ে দেশটিতে রসিকতাও কম হচ্ছে না।

এদিকে রায় ঘোষণার কিছুক্ষণ আগে লালুর ছেলে রাষ্ট্রীয় জনতা দলের (আরডিজে) নেতা তেজস্বী যাদব বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই বলে জানান। তিনি বলেন, ‘বিচার বিভাগ তার দায়িত্ব পালন করছেন। রায় পর্যালোচনার পর আমরা হাইকোর্টে যাব এবং জামিনের আবেদন করবো।’

সূত্র : কলকাতা টুয়েন্টি ফোর

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ