শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ক্ষমতার লড়াইয়ে ফিরছেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও প্রধানমন্ত্রিত্বের লড়াইযে নামার ঘোষণা করেছেন।

রবিবার (৭ জানুয়ারি) ৯২ বছর বয়সী মাহাথিরকে প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান।

আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বিরোধী দলীয় জোট পাকাতান হারাপানের দলগুলোর নেতারা রবিবার এক সভায় মাহাথিরকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন।

জোট ক্ষমতায় আসলে বর্তমান বিরোধী দল দ্য পিপলস জাস্টিস পার্টি বা পার্টি কেয়াদিলান রাকায়াতের (পিকেআর) প্রধান আনোয়ার ইব্রাহিমকে রাজ ক্ষমা দিয়ে জেল থেকে মুক্তি দেয়া হবে বলেও একমত হয়েছেন জোটের নেতারা।

কারারুদ্ধ নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি না পাওয়া পর্যন্ত মাহাথির ক্ষমতায় থাকবেন বলে জানান তারা। মাহাথির ছাড়াও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের জন্যে মনোনয়ন দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ