শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

আর হবে না ওয়ান-ইলেভেনের পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে যতই অরাজক পরিস্থিতি সৃষ্টি করুক না কেন, এ দেশে আর কোনোদিন ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি ফিরে আসবে না।

তিনি আরো জানান, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১৬ জানুয়ারি দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

বর্তমান সরকারের চার বছর পূর্তিসহ সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের এক বৈঠক আজ সকালে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ওয়ান-ইলেভেন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে। ভয় আছে, আশঙ্কা আছে এই কারণে বিএনপি শিক্ষা নেয়নি। তাঁরা আবারও মনে করেছে, দেশে বিশৃঙ্খলা সুষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে। তবে আমি এটা বলতে পারি, বাংলাদেশে আর এক-এগারো পুনরাবৃত্তি ঘটানো যাবে না।’

এ সময় ওবায়দুল কাদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী মনোনয়োন চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। তাই মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে কেউ ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নন বলে জানান তিনি।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ