শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কিমের সঙ্গে আলোচনায় বসতে পারে ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো  খবর  প্রকাশ করেছে।

সংবাদ মাধ্যম পার্সটুডে ক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানায়,  ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক টেলিফোন সংলাপের সময় এই প্রস্তুতির কথা ঘোষণা করেন বলে এসব গণমাধ্যম জানিয়েছে।

ট্রাম্প দুই কোরিয়ার মধ্যকার সাম্প্রতিক আলোচনা এবং আসন্ন শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বুধবার জায়ে-ইনের সঙ্গে প্রায় আধাঘণ্টা কথা বলেন।

টেলিফোনালাপের এক পর্যায়ে কিম জং-উনের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে বিশেষ সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনে তিনি কিম জং-উনের সঙ্গে কথা বলতে রাজি আছেন।

প্রসঙ্গত,  উত্তর ও দক্ষিণ কোরিয়া গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার দু’দেশের সীমান্তবর্তী পানমুনজমে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হয়। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে শত্রুভাবাপন্ন দু’টি দেশের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছিল।

মঙ্গলবারের বৈঠকে দুই কোরিয়া বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়। এমনকি দক্ষিণ কোরিয়ার পরমাণু অস্ত্র বিষয়ক বিশেষ প্রতিনিধি লি ডু হুন দাবি করেন, কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমিয়ে আনতে সামরিক আলোচনা করতেও রাজি হয়েছে উত্তর কোরিয়া। তবে পিয়ংইয়ং বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ