শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহত ১৫, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৫ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। পুলিশের এক উর্ধতন কর্মকর্তা বলেন, এটা যেন বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, স্থানীয় সময় সকাল ২টা ৩০ এ ভারী বৃষ্টিপাতের থেকে বন্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে আহত প্রায় ১৬৩ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজন। পশ্চিম বারবারার রোমেনো ক্যানন অঞ্চলে প্রায় ৩০০ জনেরও বেশি লোক আটকা পরেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বারবারার আশেপাশের এলাকাগুলোতে কাদায় আটকে পড়া গাড়িতে আগুন লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এ সময় দমকলকর্মীরা ১৪ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করে। ভূমিধসে মেয়েটি চাপা পড়েছিল বলে জানিয়েছে লস এঞ্জেলস টাইমস। এবিসি নিউজ,


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ