সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


আইন করে কোচিং সেন্টার বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করে কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকদের কোন ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কঠোর শাস্তি পেতে হবে তাদেঁর।

ঢাকা স্টেট কলেজের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের দায়িত্ব নেয়ার উপযুক্ত করে আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার। বাংলাদেশের শিক্ষার গুনগত মান এখন সারা বিশ্বে স্বীকৃত বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ