শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।

‘প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করবে। আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব।’

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি। সে হিসেবে আজ শুক্রবার আওয়ামী জোট সরকার তাদের চার বছর পূর্ণ করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ