শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, নোংরা রাজনীতির লেজুরবৃত্তি পরিহার করে ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে।

তিনি বলেন, তাগুতি শক্তির লেজুরবৃত্তি পরিহার করে ইসলামী দল ও ইসলামপন্থিরা এক হলে ইসলাম প্রতিষ্ঠা এদেশে সময়ের ব্যাপার মাত্র।

পীর সাহেব চরমোনাই বলেন, ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে কারণ হলো দুনিয়ার মোহ বা ক্ষমতা এবং নেতৃত্ব। ক্ষমতা এবং নেতৃত্বের মোহ ত্যাগ করতে পারলে ঐক্যবদ্ধ হওয়া কোন ব্যাপার নয়।

সকল উলামায়ে কেরামকে এক হয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভুমিকা রেখে গেছেন হযরত পীর সাহেব চরমোনাই রহ.।

গতকাল সকালে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।

এসময় চরমোনাই ইউনিয়ন এর চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরসহ মাদরাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ