শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইরানের পরমাণু চুক্তি নিয়ে সংকট, মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির পরমাণু চুক্তি নিয়ে আবারও সংকট শুরু হয়েছে।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়ার পর এ সংকট শুরু হয়েছে।

ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বার বার হুমকি দিয়ে আসছে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।  সর্বশেষ গত ট্রাম্প ঘোষণা দিয়েছেন যদি না ইরান পরমাণু চুক্তিতে পরিবর্তন না আনে তবে তার দেশ বছরের শেষাংশে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে।

তবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ভুল হবে।

রাশিয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরত প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন।

তিনি বলেছেন, আমরা হিসেবে করে দেখছি একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কিভাবে উপেক্ষা করছে।  এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ভুল ও ভুল হিসেব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তিতে কোনো ধরনের পরিবর্তন মানবে না।   এখনও নয়, ভবিষ্যতেও নয়।

উল্লেখ্য, ইরানের পরমাণু গবেষণা ও পরমাণু শিল্পের বিকাশে নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হয় ইরান।  তারা হলো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ