শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

কাল আখেরি মোনাজাত; মধ্যরাত থেকে টঙ্গী মহাসড়কে বন্ধ থাকবে যান চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইজতেমার আখেরি মোনাজাতের কারণে আজ (শনিবার) মধ্যরাত থেকে আগামীকাল রোববার আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত গাজীপুরের টঙ্গী মহাসড়ক ও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার দুপুরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।

এবার আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হবে বাংলায়। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান হয়, তা করবেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

গতকাল শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ