সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


বিশ্ব ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তাবলীগ জামাতের সবচেয়ে বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে মালয়েশিয়ার নাগরিক নূরহান বিন আব্দুর রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক রেজাউল হক জানান, মালয়েশিয়ার নাগরিক নূরহান বিন আব্দুর রহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে তুরাগ মাঠেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে নামাজের জন্য ওযু করেন। সেখানে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। ধারণা করা হচ্ছে- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। অরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ