শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘উপহার’ নিয়ে নয়া দিল্লিতে নেতানেয়াহু, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ৬ দিনের ভারত সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু। গত বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার পাল্টা সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে যান মোদী।

১৫ বছর পরে ভারত সফরে এলেন ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। এর আগে ২০০৩ সালে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ভারত সফরে এসেছিলেন। এরপর আজ এলেন নেতানেয়াহু। তাঁর সঙ্গে এসেছে শিল্পপতিদের একটি বিশাল দল। দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে।

‘বন্ধু’ মোদীর জন্য তিনি এক ‘বিশেষ উপহার’ নিয়ে এসেছেন নেতানেয়াহু। এই উপহারটি হল জল পরিশোধনের উপযোগী জিপ। গত বছরের জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী যখন ইজরায়েল সফরে গিয়েছিলেন, তখন তিনি ভূমধ্যসাগরের তীরে সেই জিপে চড়েছিলেন। এবার তাঁকে সেই জিপ উপহার দিচ্ছেন নেতানেয়াহু। এই জিপের দাম ১,১১০০০ মার্কিন ডলার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভোট দিয়েছে ভারত। কিন্তু নেতানেয়াহু বুঝিয়ে দিয়েছেন, তাতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। তিনি বলেছেন, ‘আমি চেয়েছিলাম রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটিতে ভারতের অবস্থান অন্যরকম হোক। কিন্তু আমার মনে হয় না এর ফলে ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক বদলাবে না।’

এবিপিি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ