শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয়

বাংলায় চলছে হেদায়েতি বয়ান, বেলা ১১ টায় মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

টঙ্গির তুরাগ তীরে চলঅ তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ দিন আজ। আজ বেলা ১১টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ প্রথম পর্বের ইজতেমা। দোয়া পরিচালনা করবেন রাজধানী কাকরাইলের তাবলিগের মারকাজ মসজিদের শুরা মাওলানা মোহাম্মাদ জোবায়ের ।

এদিকে, সকাল সোয়া ৮টা থেকে কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন হেদায়েতি বয়ান করছেন।

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার  ৫৩তম আসরে এই প্রথম বাংলায় হেদায়াতি বয়ান করছেন বাংলাদেশের কাকরাইলের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন ও  হাফেজ মাওলানা জোবায়ের  আখেরী মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাংলাদেশের আলেমরা গুরুত্বপূর্ণ এই কাজ দুটি কখনো করেনি বলে জানা যায়।

সাধারণত শেষ দিনের হেদায়েতি বয়ান ও আখেরী মোনাজাত দিল্লি মারকাজ থেকে আসা মুরুব্বিরা করে থাকেন এবং তা উর্দু ভাষায় হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

কিন্তু  এবার ইজতেমায় ভারতের দিল্লিরি  নিযামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশগ্রহণ করতে না পারায় এই প্রথম বাংলাদেশী আলেমরা শেষ দিনের গুরুত্বপূর্ণ কাজ দুটি আঞ্জাম দিচ্ছেঁ বলে জানা যায়।

এদিকে, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানের দিকে রওনা হয়েছেন। পুলিশ বলছে, আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ রোববার (১৪ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ