শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ
টঙ্গী প্রতিনিধি

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে দেশের অবশিষ্ট ১৫টি জেলাসহ ঢাকা জেলার বাকি অংশের তাবলিগ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

বিশ্ব ইজতেমায় লাখ লাখ মানুষের ভিড় সামলাতে কয়েক বছর ধরে এ উদ্যোগ নিয়েছে তাবলিগ কর্তৃপক্ষ। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১৪ জানুয়ারি  মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। তুরাগতীরে ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে এ বৃহৎ ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে।

দ্বিতীয় পর্বে অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থানের অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

দ্বিতীয় পর্বে নিরাপদ যাতায়াত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যবস্থার দায়িত্বে থাকছে ঢাকা মহানগর পুলিশ, ঢাকা ও গাজীপুর জেলা পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ