শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান আছে পাকিস্তানেই। সে দেশের বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ জার্দারি এবার ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, ভারত পরমাণু হামলা চাইছে।

সেনা প্রধান বিপিন রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল, ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। তাতে তিনি মন্তব্য করেন, কেন্দ্র সবুজ সংকেত দিলেই ভারতীয় সেনা পাক সীমান্ত টপকে অপারেশন চালাতে পারে, পাকিস্তানের পরমাণু অস্ত্র সংক্রান্ত ভাঁওতাবাজিকে পরোয়া করে না তারা।

এ কথায় প্রবল চটে ইসলামাবাদ। পাক সেনার মিডিয়া শাখা আইএসপিআর মন্তব্য করে, সেনা প্রধানের পদে থাকা কারও পক্ষে এমন মন্তব্য অনাকাঙ্খিত। পাকিস্তানের পরমাণু শক্তি যথেষ্ট আছে, তা তাদের পূর্ব দিক থেকে আসা বিপদের কথা ভেবেই।

কিন্তু পাক বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ টুইটারে খোলাখুলি মন্তব্য করেন, ভারতের সেনা প্রধান পরমাণু হামলার আমন্ত্রণ করছেন। যদি ভারত তাই চায়, তবে তারা পাকিস্তানের মনোবল পরীক্ষা করতে পারে। তাহলে দ্রুত দূরীভূত হবে সেনা প্রধানের সন্দেহ।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ