শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

লিবিয়া থেকে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে মরক্কোর ‘বিশেষ অভিযান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ায় থাকা অবৈধ নাগরিকদের ফিরিয়ে নিতে আবারও ‘বিশেষ অভিযান’ শুরু করেছে মরক্কো। এটা মরক্কোর সর্বশেষ ও তৃতীয় অভিযান। এর আগেও দুইবার বিশেষ অভিযান চালিয়ে লিবিয়ায় থাকা ‘অবৈধ অভিবাসীদের’ ফেরত নিয়েছে দেশটি।

মরক্কোর অভিবাসন ও মাইগ্রেশন মন্ত্রণালয় শুক্রবার থেকে এ অভিযান শুরু করেছে। তৃতীয় অভিযানে প্রথম দফায় দেশটি লিবিয়া থেকে ৩৩৮ জন অবৈধ অভিবাসীকে ফেরত নেওয়া হবে। তবে এ অভিযান কবে নাগাদ শেষ হচ্ছে স্পষ্ট করে বলা হয়নি।

দেশটির অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব অভিবাসীদের আফ্রিকার বিমান কোম্পানির ফ্লাইটে করে মরক্কোর কাসাব্লাংকা শহরে নেওয়া হবে। সেখান থেকে তাদের আবাসভূমিতে পাঠিয়ে দেওয়া হবে। মরক্কো গত বছর আগস্ট ও ডিসেম্বরে ৪৩৫ জন অভিবাসীকে নিজ দেশে ফিরিয়ে নেয়।

উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি নিহত ও সরকার ভেঙ্গে যাওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের ইউরোপ পৌঁছার জন্য দেশটি একটি তৃতীয় মাধ্যম হয়ে উঠেছে।

সকল সামুদ্রিক দেশগুলোর নাগরিকরা কোনো না কোনোভাবে প্রথমে লিবিয়ায় পৌঁছতো। পরে সেখান থেকে সমুদ্র পথে অনিরাপদ যাত্রা করতো ইউরোপের দেশগুলো। লিবিয়া উপকূলে বেশ কয়েক বছর ধরে নৌকাডুবির ঘটনায় হাজার হাজার অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটে। সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ