শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আরব আমিরাতে আটক কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হয়ে সে দেশে গিয়ে বন্দী হলো কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ। খবর আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়, কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ বিন আলি আল ছানিকে বন্দি করেছে সংযুক্ত আরব আমিরাত। বন্দি শেখ আব্দুল্লাহ শনিবার এক ভিডিও বার্তায় বিষয়টি প্রকাশ করেছেন।

শেখ আব্দুল্লাহ তার প্রকাশ করা ভিডিওতে বলেন, আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি। আমি এখন একজন বন্দি। আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশ ত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি।

ভিডিওতে শেখ আব্দুল্লাহ জানান, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্য তিনি এখন বন্দী।

শেখ আব্দুল্লাহ এর জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদকে দায়ী করেছেন।

উল্লেখ্য, শেখ আব্দুল্লাহ'র  বাবা শেখ আলি বিন আব্দুল্লাহ আল ছানি ১৯৬০ সালে কাতারের আমির ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ