মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে তিন দিন করে ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে দুইবার টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 
ক্যালেন্ডার অনুযায়ী শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে এই সুযোগ পাচ্ছে তারা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে তার পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

শবে বরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পরই আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটি থাকবে। যথারীতি পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই সপ্তাহেও টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ