শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইরাকের বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।সোমবার ইরাকের রাজধানী বাগদাদে এ জোড়া আত্মঘাতী বোমা হামলায় আরো বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপি'র প্রতিবেদনে জানানো হয়, গত তিনদিনের মধ্যে বাগদাদে দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বাগদাদের স্বাস্থ্যবিভাগের প্রধান ডা. আব্দেল গণি আল-সাদি বলেন, 'এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও আরো ৯০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।'

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল সাদমান জানান, রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত তাইয়ারান স্কোয়ারে দু'জন আত্মঘাতী হামলাকারী শরীরে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটায়। প্রতিদিন ভোরে দিনমজুররা  কাজের সন্ধানে তায়ারান স্কয়ারে জড়ো হয়। এটি একটি বাণিজ্যিক কেন্দ্র।

তথ্যসূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ