শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এই প্রথম ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে সুন্দরবনে চলবে ‘বাঘ সুমারি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবছরই প্রথম সুন্দরবনে হতে চলেছে বাঘ সুমারি। মার্চ মাস থেকে শুরু হবে গণনার কাজ।

সুমারির জন্য ইতিমধ্যেই সজনেখালির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে হয়ে গিয়েছে কর্মশালা। এবারও ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে গোনা হবে বাঘের সংখ্যা। বিশাল এই ম্যানগ্রোভ অরণ্যের ৬০ শতাংশ বাংলাদেশে রয়েছে।

কিন্তু জঙ্গল এলাকায় দুই দেশের মধ্যে কোনও নির্দিষ্ট সীমারেখা না থাকায় বাঘের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে এবার একসঙ্গে বাঘ সুমারি শুরু করেছে দুই দেশ। অক্টোবর মাস পর্যন্ত চলবে এই গণনার কাজ।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ভারতে আনুমানিক ১০৩টি বাঘ রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ