শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে বিশ্ব পারমাণবিক যুদ্ধের কিনাড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি পারমাণবিক যুদ্ধের ভয়ে ভীত বলেও স্বীকার করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা প্রকাশের একদিন পর সোমবার চিলি ও পেরুর পথে বিমানে তিনি এসব কথা বলেন।

গত বছর উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর পারমাণবিক যুদ্ধের হুমকি রয়েছে কি-না এমন এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি মনে করি, আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি।’

‘আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।’

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলার সময় ৮১ বছর বয়সী আর্জেন্টাইন এ ধর্মগুরু ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন।

জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়। পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল, (The fruit of war)’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন।

‘আমি আবারো এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’

সূত্র : এএফপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ