শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সস্ত্রীক তাজমহল পরিদর্শন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ‘তাজমহল’ পরিদর্শন করলেন ভারত সফররত ইসরাইল প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা।

মঙ্গলবার দুপুরের দিকে আগ্রায় তারা পেীঁছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তাজমহেলে প্রায় এক ঘণ্টা সময় কাটান নেতানিয়াহু। ঘুরে দেখেন প্রেমের এই স্মৃতিস্তম্ভটি। এরপর তাজের সামনে বসে ক্যামেরার সামনে পোজ দেন সস্ত্রীক নেতানিয়াহু।

তাজমহল দর্শনের পর পরিদর্শন বইয়ে নেতানিয়াহু লিখেন, ‘তাজমহল প্রেমের অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ’। ‘প্রেমের এই অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভের চমৎকারিত্ব ও সৌন্দর্য সত্যিই প্রশংসার যোগ্য’।

জানা যায়, নেতানিয়াহু’র উপলক্ষ্যে প্রায় দুই ঘণ্টা সাধারণ মানুষের জন্য তাজমহলে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাজমহল পরিদর্শনের আগে উত্তর প্রদেশে পৌঁছলে মুখ্যমন্ত্রী যাগী আদিত্যনাথ তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, স্ত্রী মমতাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে  মুঘল সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ দর্শনার্থী এই অন্যন্য স্থাপনাটি পরিদর্শন করতে ভারতে আসেন।

ভারত ইসরাইল সম্পর্কের পথে সমস্যা নয় জেরুসালেম!

নেতানিয়াহুর উপিস্থিতিতেই সিদ্দিকুল্লাহ বললেন, ইসরাইল মুসলিমদের ‘চিরশত্রু

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ