শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

গরুর মাংস আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, নীতিমালা সংশোধন করে ভারত থেকে গরুর মাংস আমদানি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আমরা গরুর মাংস আমদানির বিপক্ষে। মাংস আমদানি বন্ধের সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা জানিয়েছে।

বুধবার দুপুরে সবিচালয়ে মৎস ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সব কথা জানান। ২০ থেকে ২৫ জানুয়ারি সারা দেশে দ্বিতীয়বারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ৬৯ লাখ মেট্রিক টন মাংসের চাহিদা রয়েছে। আমাদের উৎপাদন ৭১ লাখ মেট্রিক টন। তাই ভারত থেকে মাংস আমদানির প্রয়োজন নেই। যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের গরু ব্যবসায়ীদের অবস্থা খারাপ হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ