শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতক্ষণ উপনির্বাচন স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে ততক্ষণ আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর বাইরে কোনো কিছু করা হাইকোর্টের আইনে আদালত অবমাননার পর্যায়ে পড়বে।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, নগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ডিএনসিসি ও ডিএসসিসির বর্ধিত ৩৬ ওয়ার্ডের নির্বাচনের কাউন্সিলরদের নাম ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন করা হয়।

ডিএনসিসি উপনির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের কোনও যোগসাজশ আছে কিনা? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যোগসাজশ কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। সব কিছুতে সরকারের যোগসাজশ আবিষ্কার করেন কেন? আমরা তো আমাদের কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছি। যা অন্য কোনও দল করতে পারে নাই। যেহেতু আদালত উপনির্বাচন স্থগিত করেছেন, তাই কিছু বলতে পারি না।

তিনি আরো বলেন, হাইকোর্ট এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে ততক্ষণ কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে ততক্ষণ আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর বাইরে কিছু করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। যদি হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হয়, তখন আমরা তালিকা প্রকাশ করবো। তিন মাস পর মেয়র পদে প্রার্থীতা পরিবর্তন হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময় বলে দেবে। বিডি প্রতিদিন ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ