শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মদীনা ও তাইওয়ানে ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনাতে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভব হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্পন হয়। খবর  আরব নিউজ-এর।

মদিনা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মদিনা শহরের ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটির ৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সূত্রপাত ঘটে।
মদিনা শহরের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল খালেদ আল-জোহানি বলেন, প্রায় ৩ টার দিকে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে,  তাইওয়ানের রাজধানী তাইপেতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর ১টা ৫৯ মিনিটে এটি আঘাত হেনেছে। তবে তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তাওইউয়ান, হুয়ালিয়েন, তাইচুং, সেন্ট্রাল হিসইনচু ও কিলাং শহরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পার্বত্য অঞ্চল বেইতু থেকে কয়েক মাইল দূরে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮৬ মাইল গভীরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ