শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জেরুসালেম ইস্যু; নেতানিয়াহুর বক্তব্য অস্বীকার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী এক বছরের মধ্যে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেম বা বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হচ্ছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছিলেন তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহুর দেওয়া ওই বক্তব্য নাকচ করে।

ভারত সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার সকালে দাবি করেছিলেন, “আপনারা যতটা ভাবছেন তার চেয়ে দ্রুতগতিতে অর্থাৎ এক বছরের মধ্যে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।”

নেতানিয়াহুর এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সরকারের হাতে তেল আবিব থেকে জেরুজসালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তা আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতমাসে বলেছিলেন, আগামী তিন বছরের আগে দূতাবাস স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতমাসে মুসলমানদের প্রথম ক্বেবলার শহর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসঙ্গে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনাও ঘোষণা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদ ডিসেম্বর মাসেই সর্বসম্মতভাবে গৃহিত এক প্রস্তাবে ওই ঘোষণা প্রত্যাহার করে নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র : রয়টার্স, পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ