শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাবার বিয়ে ঠেকাতে গিয়ে কারাগারে দুই মেয়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করবেন বাবা। আর বাবার বিয়ে ঠেকাতে অভিনব চেষ্টা চালান দুই বোন। বাবার জন্য হাসপাতাল থেকে সদ্যজাত পুত্রসন্তান চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দুই বোন শিবানী দেবী ও প্রিয়ঙ্কা দেবী। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

দুই বোনের মধ্যে শিবানী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। আর প্রিয়ঙ্কা স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। দুই বোনই বিবাহিতা। রাজ্যের ভরতপুরের এক সরকারি হাসপাতাল থেকে এক নবজাতককে চুরির অভিযোগে মথুরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, তাদের ১২ বছরের ভাই দুই বছর আগে মারা যায়। পুত্রসন্তানের আশায় বাবা ফের বিয়ের সিদ্ধান্ত নেন।

ছেলে হারানোর শোক, তার ওপর স্বামীর আবার বিয়ের প্ল্যান- সব মিলিয়ে তাদের মা অবসাদে ভুগছিলেন। মায়ের মুখে হাসি ফোটাতে চুরি করা বাচ্চাটিকে তার হাতে উপহার হিসেবে তুলে দেয়ার কথা ভেবেছিলেন দুই বোন। পুলিশি জেরায় তারা এ কথা জানিয়েছেন।

গত ১০ জানুয়ারি হাসপাতাল থেকে বাচ্চাটিকে চুরি করেন তারা। কিন্তু পুলিশ নবজাতক চোরকে খুঁজছে বলে সংবাদপত্র থেকে জানতে পারেন দুই বোন।

এতে ভয় পেয়ে তিন দিন পর বাচ্চাটিকে রারাহ গ্রামের কাছে দুধের বোতলসহ রাস্তার পাশে রেখে যান তারা। নবজাতকের সঙ্গে তারা একটি চিরকুট রেখে যান। এতে লেখা ছিল- বাচ্চাটিকে দেখামাত্র পুলিশকে খবর দিয়ে জানান এটিই ১০ জানুয়ারি থেকে নিখোঁজ নবজাতক।

ভরতপুরের পুলিশ সুপার অনিল কুমার তঙ্ক জানান, তদন্তকারীরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে দুই বোনকে চিহ্নিত করেন। ফুটেজে ওদের স্কুটারে উঠতে দেখা যায়।
তবে হাসপাতালের স্কুটার, সাইকেল পার্কিংয়ের এক লোকের সেই স্কুটারটির রেজিস্ট্রেশন নম্বর মনে ছিল। পরে ওই নম্বরের সূত্রে দুই বোনের খোঁজ পেয়ে যায় পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ) ধারায় দুজনকে মথুরার স্বরূপা নওগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। বাচ্চা চুরির দায়ে অভিযুক্ত হন তারা।

খবর: হিন্দুস্তান টাইম

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ