শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ইবনে সিনায় চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, কিউএ পদে নিয়োগ দেবে।

পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয় নি।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়ন বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন।

চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘তানিন সেন্টার, ৩ আসাদ গেইট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৫ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ