শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এ কেমন পাষণ্ড; উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় বৃদ্ধকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় পিটিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধকে।

আজ শুক্রবার সকালে রাজধানীর ওয়ারীর ৪৪ নম্বর রামকৃষ্ণ মিশন রোডের সি/৮ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নাজিদুল হক (৬৫)। ময়নাতদন্তের জন্য তার লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ছেলে নাসিমুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের ফ্লাটের ছাদে পাশের ফ্ল্যাট মালিক ও ওই অ্যাপার্টমেন্ট সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন তার এক আত্মীয়ার গায়ে হলুদের অনুষ্ঠান করছিলেন। অ্যাপার্টমেন্ট সমিতির নিয়ম অনুযায়ী, রাত ১২টার পর অনুষ্ঠান করা নিষিদ্ধ হলেও রাত ১টার দিকে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিলো। নিহত নাজিমুল হক হৃদরোগ ও কিডনী রোগে আক্রান্ত থাকায় ছাদে গিয়ে গান বন্ধ করতে বলেন। তখন গান বন্ধ করে কয়েকজন নাজিমুল হকের সঙ্গে খারাপ ব্যবহার করে।

No automatic alt text available.

নাসিমুল অভিযোগ করেন, আজ সকাল ১১টার দিকে বাসার কেয়ারটেকার দিয়ে আলতাফ হোসেন নাজিবুল হক ও তার স্ত্রী নাজিমুলকে ডেকে পাঠান। তারা নিচে গেলে আলতাফ হোসেন, হৃদয়, স্বজীব ও তিন নারীসহ সাতজন নাজিবুল হককে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আজগর-আলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পাওয়ার পরে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

ইউটিউবে যেভাবে ভিউয়ার ও সাবস্ক্রাইবার বাড়াবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ