শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সন্ত্রাসবাদের সঙ্গে কাতারের নাম জড়াতে অর্থ ঢালছে আমিরাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের সঙ্গে কাতারের সম্পর্ক থাকার ব্যাপারে নথিপত্র তৈরির জন্য কৌশলগত যোগাযোগ ল্যাবরেটরীজ বা এসসিএল সোশ্যাল লিমিটেড কাজ করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ ধরনের তথ্য জানানো হয়।

এনবিসি নিউজ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে কাতারের নাম জড়িয়ে নথিপত্র তৈরি করতে এসসিএলকে তিন লাখ ৩৩ হাজার ডলার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সন্ত্রাসবাদের সঙ্গে কাতারের সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালানোর চুক্তিও হয়েছে এসসিএল-এর সঙ্গে।

জানা গেছে, এসসিএল গ্রুপ বিশ্বব্যাপী সরকার ও সামরিক সংস্থার তথ্য ও কৌশল বিশ্লেষণ করে থাকে। দীর্ঘ ২৫ বছর ধরে ৬০টি দেশে আচরণ পরিবর্তন এবং প্রতিরক্ষা ও সামাজিক পরিবর্তনের বিষয় নিয়ে কাজ করে আসছে সংস্থাটি।

এছাড়া ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাও চালিয়েছে এসসিএল।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে ২১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।

অবরোধ উঠিয়ে নেওয়ার জন্য দোহাকে দফায় দফায় শর্তও পাঠিয়েছে সৌদি জোট। তবে সৌদি জোটের দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে কাতার।

সূত্র : আলজাজিরা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ