শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হাতে গুপ্তহত্যার শিকার ৩ হাজার ব্যক্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে এ পর্র্যন্ত গুপ্তহত্যার শিকার হয়েছে ৩ হাজার মানুষ। এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রসিদ্ধ সাংবাদিক ও লেখক রোনেন বিরগুমান।

রোনেন বিরগুমান মোসাদ নিয়ে ‘ছায়া যুদ্ধ’ নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে বর্হিবিশ্বে মোসাদের হাতে ঘটিত যাবতীয় অপরাধকর্ম সর্ম্পকে স্পর্শকাতর তথ্য তুলে ধরেছেন। জনসম্মুখে এনেছেন মোসাদের গোপনে গুপ্তহত্যার যাবতীয় ইতিহাস।

বইটিতে বিরগুমান লেখেন, নিহতদের মধ্যে শুধু টাগের্টকৃত ব্যক্তিরাই নয়, বরং যারা ভুল সময়ে অথবা ভুল স্থানে পাওয়া গেছে সেসব নিরাপরাধ ব্যক্তিকেও হত্যা করা হয়েছে।

বিরগুমান জানান, ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা হওয়ার সময় টার্গেট কিলিংয়ের নির্দেশনা জারি করা হয়। টার্গেটকৃতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাসের সদস্য।

বিরগুমান আরও জানান, তিনি তার গ্রন্থের জন্য প্রায় এক হাজার লোকের সাথে আলোচনা করেন। যাদের মধ্যে ৬ জন মোসাদ প্রধান, ৬ জন ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন। এহুদ বারাক এবং বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন।

উল্লেখ্য, আগামী সোমবার জার্মানির প্রসিদ্ধ ম্যাগাজিন ‘দের স্পেগাল’ বিরগুমানের বই বাজারে প্রকাশ করবে।

সূত্র : খালিজ অনলাইন

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ