শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাজাখস্তানে বাসে আগুন লেগে নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাস থেকে মাত্র পাঁচ জন বের হয়ে আসতে সক্ষম হয় এবং ঘটনাস্থলেই উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। কাজাখস্তানের অ্যাকতোলে অঞ্চলের ইরগিজ জেলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে বাসের সব আরোহী উজবেকিস্তানের নাগরিক। সামারাহ-শিমকেন্ট রুট ধরে তারা হয় রাশিয়ার দিকে যাচ্ছিল নাহয় রাশিয়া থেকে ফিরছিল।

সামারাহ-শিমকেন্ট রুটটির দৈর্ঘ্য ২ হাজার ২০০ কিলোমিটার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই রুট ধরে উজবেকিস্তানের নাগরিকরা কাজের জন্য রাশিয়ায় যাওয়া আসা করে থাকে। রাশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে হাজার হাজার উজবেক কাজ করে থাকে।

জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বাসটিতে ৫৫ যাত্রী ও দুজন চালক ছিলেন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, মাত্র পাঁচ জন প্রাণে বেঁচে গেছে। বাকিরা সবাই মারা গেছে।

তবে কী কারণে বাসে আগুন লাগে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ