শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

যশোরে পৃথক বন্দুকযুদ্ধে চার ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যশোর সদর উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় পৃথক ঘটনায় বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। নিহতরা সবাই ডাকাত সদস্য বলে দাবি পুলিশের। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম পাওয়া গেছে।

আজ শনিবার ভোরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই মরদেহ চারটি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান জানান, শনিবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ৫টি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপরদিকে, ঝিকরগাছা থেকে অজ্ঞাতপরিচয় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে নিহত ডাকাতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রামবাসীর মাধ্যমে ডাকাত পড়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এসময় সেখান থেকে অজ্ঞাতপরিচয় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, গাছি দা, রাম দা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ