শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হিজাব পরায় ইতালির আদালত ছাড়তে হল নারী উকিলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী উকিলকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে।

সম্প্রতি বোলোগনা শহরে মুসলিম-বিদ্বেষী ও বৈষম্যমূলক এই ঘটনা ঘটেছে।

আসমা বিলফিকির নামের এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বা বিচারপতি বলেছেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামী শালীন পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।

কিন্তু মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানিয়েছেন।

তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে।  সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ