সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইথিওপিয়ায় ধর্মীয় উৎসবে পুলিশের গুলি, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইথিওপিয়াতে একটি ধর্মীয় উৎসবে পুলিশ গুলিতে অন্ততপক্ষ পাঁচ জন নিহত হয়েছে। উৎসবে সরকার বিরোধী স্লোগান দেয়ায় আগত দর্শনার্থীদের প্রতি পুলিশ গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে।

দেশটির ওয়ালদিয়া শহরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অনেক দর্শনার্থী। এ দিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা স্থানীয় সড়ক অবরোধ করে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানির দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে আহত কয়েক ডজন দর্শনার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত প্রায় তিন বছর ধরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলে আসছে। দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সেইসাথে দুর্নীতি রোধের দাবিতে এবং মানবাধিকার লংঘনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে এ বিক্ষোভ চলে আসছে।

বিক্ষোভ রুখতে বিরোধীমতের ওপর দমন, নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সরকারপক্ষের বিরুদ্ধে। এখন পর্যন্ত সরকার ১১ হাজারও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে।

সমালোচনার মুখে গত বুধবার কয়েক শত আন্দোলন কর্মী জেল থেকে দেয় সরকার। মুক্তিপ্রাপ্তদের মধ্যে প্রভাবশালী বিরোধী নেতা মেরারা গুদিনাও রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে তাকে বন্দি করে রাখা হয়।

দেশটির দীর্ঘ ২৫ বছরের শাসন পরিচালনার বিরুদ্ধে অভূতপূর্ব আন্দোলন শুরু হলে সরকার ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত জরুরী অবস্থা জারি করে। সূত্র : পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ