সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইসলামী আন্দোলন কুয়েত শাখা’র কেন্দ্রীয় সম্মেলন ২০১৮ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার কেন্দ্রীয় সম্মেলন ২০১৮ কুয়েত সিটির রাজধানী হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারী) বাদ মাগরিব কুয়েত সিটির রাজধানী হোটেল মিলনায়তনে শায়খ আবদুর রহমান জামী'র সভাপতিত্বে, মাওলানা সৈয়দ জামাল উদ্দীন ও শায়খ গোলাম সারওয়ার সিরাজী’র যৌথ পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজারাতুল আওক্বাফ এর সম্মানীত খতিব এবং ইসলামী আন্দোলন কুয়েত শাখা’র উপদেষ্টা শায়খ আবদুল্লাহ আল-হারুন।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েত এর উপদেষ্ঠা শায়খ নুরুল ইসলাম, ঐক্য সংস্থার সভাপতি শায়খ এমদাদ উল্লাহ বেলালী, সহ-সভাপতি শায়খ খোরশেদ আলম আমজাদী, খেলাফত আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার সভাপতি শায়খ রশিদ আহমেদ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জহির৷

সম্মেলনের এক পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচীব অধ্যাপক ইউনুস আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুল্যবান নসীহত পেশ করেন এবং দো'আ পরিচালনা করেন।

পরে প্রথান অতিথি শায়খ আবদুল্লাহ আল-হারুন সাহেব ইসলামী আন্দোলন কুয়েত কেন্দ্রীয় শাখার সাবেক আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে ২০১৮-১৯ সেশনের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন৷

সম্মেলনে কুয়েতে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্রদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়৷ পদক তুলে দেন বিশেষ অতিথিবৃন্দ।

সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুয়েত এর বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দগন৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ