সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

তালেবান ঠেকাতে আরো ১ হাজার সেনা পাঠাবে আমেরিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে আরো এক হাজার সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। আগামী বসন্তে এ সব সেনা দেশটিতে পাঠানো হতে পারে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়েছে এ সংক্রান্ত নির্দেশে এখনো সই করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস। তবে তালেবানকে মোকাবেলা করার জন্য দেশটিতে মার্কিন সেনা সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। আফগানিস্তানে সেনা বাড়ানোর তৎপরতাকে সমর্থন করেছে মার্কিন সেনাবাহিনী।

এতে বসন্তকালে দেশটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে ১৫ হাজারে পৌঁছাবে বলে জানানো হয়েছে। অবশ্য আফগানিস্তানে নতুন সেনা পাঠানো হলে আগে পাঠানো অনেক মার্কিন সেনা নিজ দেশে ফিরে আসবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ