শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আজ রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বুধবার বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকের পর আজ অথবা আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি।

এ বিষয়ে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, বুধবার বিকাল ৩টায় স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার কমিশন থেকে সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়। বিকালে সংসদ সচিবালয় থেকে চিঠির মাধ্যমে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের দলভিত্তিক বিভক্তি সংখ্যা, নাম এবং নির্বাচনী এলাকাগুলো উল্লেখ করে চিঠিটি পাঠানো হয়। স্পিকার-সিইসির বৈঠকের পর তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। আর সংবিধান অনুযায়ী, মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ